মুম্বইজুড়ে ছড়িয়ে ৩৪টি মানববোমা! হুমকি-ফোন মিলতেই জারি হাই অ্যালার্ট

আমুদরিয়া নিউজ: গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে আতঙ্কে বাণিজ্যনগরী। শুক্রবার সকালে মুম্বই পুলিশের কাছে বার্তা আসে, শহরজুড়ে ৩৪টি মানববোমা ছড়ানো রয়েছে। ৩৪ জন আত্মঘাতী জঙ্গি, ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ঢুকে পড়েছে শহরে।  গোটা মুম্বইজুড়ে অন্তত ৩৪টি গাড়ির মধ্যে ৩৪টি মানববোমা মোতায়েন করা হয়েছে। একসঙ্গে সব বোমা ফেটে অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে। হুমকিটি এসেছে লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফে। এমন খবর আসার পরই গোটা বাণিজ্যনগরী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। গোটা মুম্বইজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।  বোমার খোঁজে চলছে তল্লাশি।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *