রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে গেলেন রাহুল দ্রাবিড়

আমুদরিয়া নিউজ: রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে গেলেন রাহুল দ্রাবিড়। শনিবার রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ সমাজমাধ্যমে এই খবর জানিয়েছেন। সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘রাজস্থানের সফরের সঙ্গে রাহুল দীর্ঘদিন ধরেই যুক্ত। তাঁর নেতৃত্ব ও প্রভাব আমাদের বহু প্লেয়ারকে অনুপ্রাণিত করেছে। আমাদের ফ্র্যাঞ্চাইজিতে তিনি একটি দারুণ সংস্কৃতি তৈরি করেছেন। ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা ও পর্যালোচনা অনুযায়ী আমরা তাঁকে আরও বড় পদের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। আইপিএল ২০২৬-র আগে তাঁর সঙ্গে আমাদের অভিযান শেষ হল। রাজস্থান রয়্যালস, তাদের প্লেয়ার ও লক্ষ-লক্ষ ভক্তরা রাহুলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চায়।’ গত বছরই আইপিএল দলটির দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। কিন্তু তাঁর অধীনে সাফল্য পাননি সঞ্জু স্যামসনরা। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিতেছিল তারা। পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করেছিলেন বৈভবরা। ব্যক্তিগত কারণে দ্রাবিড় আর দায়িত্বে থাকতে চান না বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *