করম পুজো উপলক্ষ্যে ৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, বিজ্ঞপ্তি জারি নবান্নর

আমুদরিয়া নিউজ: করম পুজো উপলক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করল নবান্ন। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর ‘করম পুজো’ উপলক্ষে সমস্ত সরকারি দফতর, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এমনকি, ছুটি পাবেন চা বাগানের আদিবাসী (জনজাতি) জনগোষ্ঠীর কর্মীরাও। তবে খোলা থাকবে কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিয়োরেন্স’ এবং‘ কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ’–এর দফতর। গ্রাম বাংলার অতি পরিচিত করম পুজো বা করম পরব। ভালো ফসলের কামনা করে আদিবাসীরা এই পরবে মাতেন। ২০২৩ সালে প্রথম এই উৎসবে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *