ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ, সমাজ মাধ্যমে ঘোষণা ট্রাম্পের

আমুদরিয়া নিউজ: ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিকেলে (ভারতীয় সময় অনুসারে) ভারতীয় সময় অনুসারে সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর পাতায় ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। আগামী ১ অগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। শুল্কের পাশাপাশি ভারতের উপর একটি জরিমানা চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও সেই জরিমানার পরিমাণ কত, তা সমাজমাধ্যম পোস্টে স্পষ্ট ভাবে উল্লেখ করেননি আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প লিখেছেন, “মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি। এ ছাড়া, ওরা সব সময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে কেনে ওরা। যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন এ সব কাজ ভাল নয়। তাই ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে এবং উল্লিখিত বিষয়গুলির জন্য একটি জরিমানাও নেওয়া হবে ১ অগস্ট থেকে।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *