কসবা গণধর্ষণ কাণ্ডে ৫ সদস্যের সিট গঠন কলকাতা পুলিশের

আমুদরিয়া নিউজ: কসবার কলেজে গণধর্ষণের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ সদস্যের সিট গঠন করা হয়েছে। ওই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষাল।  ইতিমধ্যেই ওই নির্যাতিতা ছাত্রী ও তাঁর মা-বাবার গোপন জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। কসবা ল কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল গোটা রাজ্যে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ মোট চার জনকে গ্রেফতার করেছে। ধর্ষণকাণ্ডে নিজস্ব অনুসন্ধান কমিটি গঠন করেছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। কমিটির সদস্যেরা শীঘ্রই এ রাজ্যে আসবেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *