ফের ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমুদরিয়া নিউজ: ফের ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ‘নেটো’-র বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইজ়রায়েল-ইরান, রাশিয়া-ইউক্রেন ছাড়াও বিশ্বের একাধিক যুদ্ধ বা সংঘাতের প্রসঙ্গ উত্থাপন করেন ট্রাম্প। বলেন, “খুব সম্ভবত এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারত আর পাকিস্তান (সংঘাত)। আমি একাধিক ফোন করে এটা থামিয়েছি। বলেছি, যদি তোমরা একে অপরের সঙ্গে লড়তে থাকো, আমরা তোমাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করব না।” একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, “জেনারেল (পাক সেনাপ্রধান আসিম মুনির) খুবই ভাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আমার দারুণ বন্ধু, ভদ্র মানুষও। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। তারা বলল (ভারত-পাকিস্তান) বাণিজ্যচুক্তি চায়। আমরা পরমাণু যুদ্ধ বন্ধ করছি।” এদিকে ট্রাম্প একই বুলি আওড়াতেই  সরব কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। কংগ্রেসের বক্তব্য, এই নিয়ে ১৮ বার এই দাবি করলেন ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদি ভারতের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন বলেও তোপ কংগ্রেসের।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *