চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটির ঘোষণা নবান্নের, ব্যতিক্রম দুই দপ্তর

আমুদরিয়া নিউজ: চিকিৎসক দিবস উপলক্ষে আগামী ১ জুলাই রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধদিবস  ছুটি ঘোষণা করা হয়েছে।  এদিন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে নবান্ন। ওই দিন দুপুর দু’টোয় বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারি অফিস। তবে দু’টি দফতর এ ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস খোলা থাকবে। ১ জুলাই চিকিৎসক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। দেশজুড়ে ওই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *