দিল্লি-পুনে এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা! বাতিল উড়ান

আমুদরিয়া নিউজ: এয়ার ইন্ডিয়ার পুণে থেকে দিল্লিগামী বিমানে পাখির ধাক্কা। ঘটনার জেরে বিমানের ফিরতি যাত্রা বাতিল করা হল। শুক্রবার ভোরে দিল্লি থেকে পুণের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। একশো জনেরও বেশি যাত্রী নিয়ে পুণে বিমানবন্দরে অবতরণ করে সেটি। অবতরণের পরই বিমান সংস্থার সূত্রে জানানো হয়, বিমানটির পরবর্তী সফর বাতিল করা হচ্ছে। কারণ হিসেবে বলা হয় বিমানে পাখির ধাক্কা লেগেছিল। তাই নিরাপত্তার স্বার্থে বিমানটির পরবর্তী যাত্রা বাতিল করা হল। বিমানটি ভাল করে পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে। ফ্লাইট বাতিলের জেরে যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের জন্য এয়ার ইন্ডিয়া পুরো টাকা ফেরত অথবা বিনামূল্যে নতুন তারিখে ফ্লাইটে রি-বুক করার সুযোগ দিচ্ছে। একইসঙ্গে যাত্রীদের দিল্লি পৌঁছনোর জন্য বিকল্প ব্যবস্থাও করা হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *