ফ্ল্যাট থেকে উদ্ধার পাক অভিনেত্রী আয়েষা খানের দেহ!

আমুদরিয়া নিউজ: ফ্ল্যাট থেকে উদ্ধার হল পাকিস্তানি অভিনেত্রী আয়েষা খানের দেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬। গত কয়েক বছর ধরে করাচির গুলশন-এ-ইকবাল আবাসনে একাই থাকতেন প্রবীণ পাকিস্তানি অভিনেত্রী। গত এক সপ্তাহ ধরে তাঁর বাড়ি থেকে কোনও সাড়াশব্দও পাওয়া যায়নি। বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে পচাগলা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, আয়েশার মৃত্যু হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। ঘটনার জেরে পাকিস্তানের বিনোদন জগতে নেমেছে শোকের ছায়া।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *