হোয়াটসঅ্যাপ মুছে ফেলার নির্দেশ দিল ইরান সরকার

আমুদরিয়া নিউজ : ইরান সরকার সম্প্রতি দেশের মানুষকে তাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলার নির্দেশ দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে অভিযোগ তোলা হয়েছে, এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য চুরি করে ইজরায়েলের কাছে পাঠাচ্ছে। যদিও এ বিষয়ে কোনও প্রমাণ দেখায়নি ইরান সরকার। হোয়াটসঅ্যাপের মালিক মার্ক জুকারবার্গের কোম্পানি মেটা জানিয়েছে, তাদের মেসেজিং সিস্টেম পুরোপুরি নিরাপদ। তারা ব্যবহারকারীর মেসেজ পড়ে না বা কারও তথ্য অন্য কোথাও পাঠায় না। বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা এনক্রিপ্টেড হলেও, মেটাডেটা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। তাতে কখন, কার সঙ্গে কথা হচ্ছে বলে দেওয়া যায়। ইরান আগেও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অ্যাপ যেমন ফেসবুক, টুইটার, টেলিগ্রাম নিষিদ্ধ করেছে। ২০২২ সালে একবার হোয়াটসঅ্যাপও বন্ধ করা হয়েছিল। এবার আবারও তা মুছে ফেলার কথা বলা হচ্ছে। এই সিদ্ধান্তের কারণে ইরানে ডিজিটাল নিরাপত্তা, গোপনীয়তা ও স্বাধীনতার প্রশ্নে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের প্রযুক্তিগত স্বাধীনতা কি আরও সংকুচিত হচ্ছে ?

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *