ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি কারও মধ্যস্থতায় হয়নি, ফোনে ট্রাম্পকে বললেন মোদি

আমুদরিয়া নিউজ: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি মার্কিন মধ্যস্থতায় হয়নি। টেলিফোনে এই কথা  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি৭ বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু আচমকাই ট্রাম্পকে আমেরিকা ফিরে যেতে হওয়ায় বুধবার টেলিফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি বুধবার মোদি ও ট্রাম্পের ফোনালাপের বিষয়টি জানিয়েছেন। প্রায় ৩৫ মিনিট ফোনে কথা বলেন দুই রাষ্ট্র নেতা। বিক্রম জানিয়েছেন, এই বৈঠকে মোদি ট্রাম্পকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। মোদি ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারত কখনওই পাকিস্তানের বিষয়ে কোনও মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। প্রধানমন্ত্রী এও স্পষ্ট করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে আলোচনা ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি হয়েছিল। এবং তা পাকিস্তানের অনুরোধেই হয়েছিল। ভারত এখন আর সন্ত্রাসবাদকে ছায়াযুদ্ধ হিসেবে দেখে না, দেখে পূর্ণ মাত্রার যুদ্ধ হিসেবেই তাও মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন মোদি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *