টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বুমরাহ নিজেই! জানালেন জোরে বোলার

আমুদরিয়া নিউজ: রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মনে করা হয়েছিল, নতুন টেস্ট অধিনায়ক হবেন জসপ্রীত বুমরাহ। কারণ রোহিতের অনুপস্থিতিতে কয়েকটি টেস্টে দেশকে নেতৃত্বও দিয়েছেন। গত বর্ডার-গাওস্কর ট্রফিতেও দু’টি টেস্টে বুমরাহই ছিলেন অধিনায়ক। কিন্তু টেস্ট নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন শুভমন গিল। গিলের টেস্ট অধিনায়ক হওয়ার ঘটনায় বিতর্ক কম হয়নি। এই ইস্যুতে শেষ পর্যন্ত বুমরাহ মুখ খুললেন নিজেই। জানালেন তিনি নিজেই নেতৃত্ব দিতে রাজি হননি। এই সিদ্ধান্তের পিছনের কারণও জানিয়েছেন বুমরাহ। বলেন, “রোহিত ও বিরাটের অবসরের পর আমি বিসিসিআইয়ের সঙ্গে কথা বলি। আমি বিসিসিআইকে বলি যে, আমি নেতৃত্বের কথা ভাবছি না। কারণ আমি সেখানে সব কটা টেস্ট ম্যাচ খেলতে পারব না। যে তিনটি টেস্ট খেলবে তাঁকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। বরং তারচেয়ে যে সব টেস্ট খেলবে, সেই অধিনায়ক হোক। আমি সব সময় দলকে আগে রাখতে চেয়েছি।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *