২৪ জুনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে হাসিনাকে, নির্দেশ আন্তর্জাতিক আদালতের

আমুদরিয়া নিউজ: আগামী ২৪ জুনের মধ্যে হাসিনাকে আত্মসমর্পণ করতে হবে। জানিয়ে দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত। নচেৎ তাঁর অনুপস্থিতিতেই বিচার শুরু হবে বলে সাফ জানিয়ে দিল আদালতের ৩ বিচারপতির বেঞ্চ। একই নির্দেশ জারি হয়েছে হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের জন্যও। তাঁকেও আগামী ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। সোমবারই হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে ট্রাইব্যুনালে। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে তিনি ও তাঁর সরকারের মন্ত্রীরা মানবতা বিরোধী অপরাধে শামিল ছিলেন বলে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার শুনানি ছিল। পুলিশের রিপোর্টে বলা হয়, শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁরা দেশের বাইরে পালিয়ে গিয়েছেন। এরপরই বিচারপতিরা স্পষ্ট নির্দেশ দেন, আগামী সাতদিন অর্থাৎ ২৪ জুনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে হবে। এ বিষয়ে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *