যোগীরাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৬

আমুদরিয়া নিউজ: বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ৪ মহিলা সহ ৬ শ্রমিকের। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অমরোহা জেলায়। পুলিশ সূত্রে খবর রজবপুর থানা এলাকায় আত্রাসি গ্রামের ওই বাজি কারখানাটিতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভয় পয়ে বাইরে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে কারখানার ভিতরে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *