মহেশতলা যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু, মিলল হাইকোর্টের অনুমতি

আমুদরিয়া নিউজ:  শর্তসাপেক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মহেশতলায় যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য শুভেন্দু সহ আরও দু’জনকে মহেশতলা যাওয়ার অনুমতি দেন। আদালতের নির্দেশ, শুভেন্দু অধিকারী যে দিন যাবেন, তার ২৪ ঘণ্টা আগে পুলিশ সুপারকে জানাতে হবে। কোনও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না, মিছিল মিটিং করা যাবে না। গত সপ্তাহেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রনগর থানা এলাকা। রবীন্দ্রনগর থানার অদূরে চলে বেপরোয়া ইটবৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। ইটে আঘাতে জখম হন মহিলা পুলিশ কর্মীও। সেই মহেশতলায় যেতে চেয়ে রাজ্য পুলিশের ডিজি ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপিকে চিঠি লেখেন শুভেন্দু। আদালতেরও দ্বারস্থ হন। বিচারপতি বলেন, “বিরোধী দলনেতাকে যদি আটকে দেন তাহলে সাধারণ মানুষের কী হবে?” এ দিন আদালত তাঁকে শর্তসাপেক্ষে মহেশতলা যাওয়ার অনুমতি দিয়েছে। মঙ্গলবার সেখানে যাওয়ার কথা শুভেন্দুর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *