খিদিরপুর অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য-নতুন মার্কেট তৈরির ঘোষণা মমতার

আমুদরিয়া নিউজ:  রবিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছে খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজার। কমপক্ষে ১৩০০ দোকান পুড়ে ছাই বলেই খবর। কিছু দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে, কিছু দোকান আংশিক। সোমবার সেই এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন ওই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে। তার পরেই ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেন মমতা। জানান, অগ্নিকাণ্ডে যাঁদের দোকান আংশিক পুড়েছে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আর যাঁদের দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে তাঁদের প্রত্যেককে এক লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হবে। তবে আর্থিক সাহায্যের আগে পুরসভার তরফে সমীক্ষা করা হবে। যত দিন পর্যন্ত না সমীক্ষা শেষ করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, তত দিন ক্ষতিগ্রস্তদের সংসার চালাতে ১০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানান, ওই বাজার আবার নতুন করে তৈরি করে দেবে কলকাতা পুরসভা। যতক্ষণ না নতুন মার্কেট তৈরি হবে ততদিন ব্যবসায়ীদের জন্য অস্থায়ী জায়গার বন্দোবস্ত করা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *