আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ পরিচালক!

আমুদরিয়া নিউজ: আহমদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ এক গুজরাটি পরিচালক। তার নাম মহেশ কালাওয়াদিয়া ওরফে মহেশ জিরাওয়ালা। তিনি মিউজিক ভিডিয়ো পরিচালনা করতেন। তাঁর স্ত্রী হেতাল জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুরে তিনি বিমান বন্দর সংলগ্ন এলাকায় যান। কাজ শেষ করে ফোন ও করেছিলেন স্ত্রীকে। কিন্তু বিমান দুর্ঘটনার পর থেকে তার আর খোঁজ মেলেনি। কাজের সূত্রেই ল গার্ডেনে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মহেশ। পুলিশ জানিয়েছে টাওয়ারের অবস্থান অনুযায়ী তাঁর মোবাইলটি শেষ বার ছিল দুর্ঘটনাস্থল থেকে ৭০০ মিটার দূরে। বিমান ভেঙে পড়ে মহেশের মৃত্যু হয়েছে কি না নিশ্চিত হতে ডিএনএ-এর নমুনা পুলিশকে দিয়েছেন পরিবারের সদস্যরা।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *