সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদি

আমুদরিয়া নিউজ: রবিবার বিকেলে সাইপ্রাসে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী।  তাঁকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ মাকারিও থার্ড’ সম্মান দেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস। সাইপ্রাসের প্রথম প্রেসিডেন্ট মাকারিওস ৩-এর নামে নামাঙ্কিত এই সম্মান। সেই সম্মান পেয়ে মোদি বলেন, ‘‘এটা শুধু আমার নয়, ১৪০ কোটি ভারতীয় এই সম্মানের দাবিদার। ভারতীয়দের সক্ষমতা, ভারতের সংস্কৃতি, মূল্যবোধ এবং বসুধৈব কুটুম্বকম দর্শনের সম্মান। এই সম্মান দুই দেশের শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের প্রতি প্রতিশ্রুতির প্রতীক।’’ রবিবারই ত্রিদেশীয় সফরের উড়ে গেছেন মোদি। কানাডায় জি৭ বৈঠকে ভারতের প্রতিনিধি হিসাবে যোগ দেওয়ার কথা তাঁর। ক্রোয়েশিয়াতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *