হদিস মিলল এয়ার ইন্ডিয়ার ‘অভিশপ্ত’ বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্সের

আমুদরিয়া নিউজ: অবশেষে হদিস মিলল এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাকবক্সের। বিমানের ধ্বংসস্তূপ সরিয়ে এই দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এই ব্ল্যাক বক্সেই বিমানের ককপিটের কথাবার্তা রেকর্ডিং তথ্য। যা থেকে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলেই ধারণা করছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গত শুক্রবার যে হস্টেলের ছাদে বিমানটি আছড়ে পড়েছিল, সেখান থেকে প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছিল। সব প্লেনেই দু’রকমের ব্ল‍্যাক বক্স রাখা থাকে। একটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। কোনও দুর্ঘটনা হলে এই দুই রেকর্ডিং থেকে কী ঘটেছিল সেটার একটা ছবি ভেসে ওঠে তদন্তকারীদের সামনে। বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জনেরই মৃত্যু হয়। জীবিত অবস্থায় ফেরেন মাত্র একজন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *