পুরস্কার মূল্যে বিশাল লাফ, আরও বেশ কিছু বদল এবারের উইম্বলডনে

আমুদরিয়া নিউজ: ৩০ জুন থেকে শুরু এ বারের উইম্বলডন প্রতিযোগিতা। এবারে প্রতিযোগিতায় মোট তিনটে বদল হতে চলেছে। বেড়ে যাচ্ছে প্রতিযোগিতার পুরস্কার মূল্য। এ বারের উইম্বলডনে মোট পুরস্কার মূল্য ৬২২ কোটি টাকা। গত বারের তুলনায় তা ৭ শতাংশ বেশি। প্রতিযোগিতার ইতিহাসে এই পুরস্কার মূল্য রেকর্ড। এ বার পুরুষ ও মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন পুরস্কার মূল্য বাবদ ৩৫ কোটি টাকা করে পাবেন। শুধু চ্যাম্পিয়নেরা নন, প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও ৭৭ লক্ষ টাকা করে পাবেন খেলোয়াড়েরা এ বারের প্রতিযোগিতায় কোনও লাইন জাজ থাকবেন না। তার বদলে বৈদ্যুতিন লাইন কলিং সিস্টেম থাকবে। অর্থাৎ, প্রযুক্তি ঠিক করে দেবে যে বল লাইনের বাইরে পড়েছে না ভিতরে। প্রতিযোগিতার ফাইনালের সময়ও বদলাচ্ছে। ডবলস ও মিক্সড ডবলসের ফাইনাল স্থানীয় সময় দুপুর ১টা (ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টা) ও সিঙ্গলস ফাইনাল স্থানীয় সময় বিকাল ৪টে (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টা) থেকে শুরু হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *