বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ১ কোটি করে ক্ষতিপূরণ ঘোষণা টাটা গোষ্ঠীর

আমুদরিয়া নিউজ: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে টাটা গোষ্ঠী। বৃহস্পতিবার এ কথা জানান টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের চিকিৎসার খরচও বহন করবে টাটা গোষ্ঠী। শুধু তাই নয় এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের মেঘানিনগরে বিজে মেডিকেল কলেজের যে হস্টেলের উপর ভেঙে পড়ে ওই হস্টেলটি পুনর্নির্মাণে টাটা গোষ্ঠী সাহায্য করবে বলেও জানিয়েছেন চন্দ্রশেখরন। বৃহস্পতিবার গুজরাতে আহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই ভেঙে পড়ে লন্ডনগামী বিমানটি। দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *