আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন ১ যাত্রী!

আমুদরিয়া নিউজ: আমদাবাদে বিমান দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন এক যাত্রী। ২৪২ জনই মারা গিয়েছেন বলে খবর মিলেছিল প্রথমে। এবার জানা গেল, একজন প্রাণে বেঁচে গিয়েছেন। ওই ব্যক্তির নাম বিশ্বাসকুমার রমেশ। জানা গিয়েছে, তিনি বিমানের 11A আসনে বসে ছিলেন। বছর চল্লিশের রমেশ বিশ্বাসকুমার ব্রিটেনে ফিরছিলেন তাঁর ভাই অজয়কুমার রমেশের সঙ্গে। মনে করা হচ্ছে, তিনিই এই ২৪২ জনের মধ্যে একমাত্র জীবিত মানুষ। আমদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন রমেশ এখন হাসপাতালে চিকিৎসাধীন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *