এসির তাপমাত্রার উপর হ্রাস টানতে চলেছে কেন্দ্র! নামানো যাবে না ২০ ডিগ্রির নীচে!

আমুদরিয়া নিউজ: ইচ্ছেমতো আর এসির তাপমাত্রা কমানো বা বাড়িয়ে দেওয়া যাবে না। শীঘ্রই এসির সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রার সীমা বেঁধে দিতে চলেছে কেন্দ্র! মঙ্গলবার কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, এবার থেকে এসির তাপমাত্রা সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে। এর বাইরে আর ঠান্ডা বা গরম করা যাবে না। এ ব্যাপারে একটি কেন্দ্রীয় নির্দেশিকাও জারি করা হবে। এই নিয়ম কেবল বাড়িঘর বা অফিসেই নয়, গাড়ির এসি-র ক্ষেত্রেও বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বর্তমানে বেশিরভাগ এসি-তেই তাপমাত্রা ১৬ ডিগ্রি পর্যন্ত নামিয়ে আনার সুযোগ থাকে। আবার কেউ চাইলে ৩০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়িয়ে নিতে পারেন। নতুন নিয়ম কার্যকর হলে বিষয়টি কী ভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা অবশ্য স্পষ্ট করেননি মন্ত্রী। শুধু জানিয়েছেন, পরিবেশ রক্ষার স্বার্থেই ওই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তা ছাড়া বিদ্যুতের সাশ্রয়ও একটা বড় কারণ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *