অনুতাপ হচ্ছে! ট্রাম্পের বিরুদ্ধে বোমা ফাটিয়ে এবার সুর নরম মাস্কের

আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগযুদ্ধ নিয়ে অনুতপ্ত ইলন মাস্ক! এদিন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি তথা টেসলা কর্তা এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমি যে পোস্টগুলি করেছিলাম, তার কিছু পোস্ট নিয়ে অনুতপ্ত। একটু বেশি দূরই গড়িয়ে গিয়েছে বিষয়টা।” গত কয়েকদিন ধরে ট্রাম্প ও মাস্কের বাগ্‌যুদ্ধ নিয়ে সরগরম ছিল আন্তর্জাতিক রাজনৈতিক মহল। দুজনের বিরোধের সূত্রপাত একটি বিলকে ঘিরে।  মাস্ক কিছদিন আগে ট্রাম্পের কর ও ব্যয় বিলের কঠোর সমালোচনা করে ওই বিলকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন। এর পরেই ট্রাম্প সংবাদ মাধ্যমে জানান,  ইলনের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না তিনি জানেন না। মাস্কও থেমে থাকেননি। একের পর এক বোমা ফাটটিয়েছেন। তবে এ বার সেই মাস্কের সুর বেশ কিছুটা নরম করে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টায় নামলেন ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *