আমুদরিয়া নিউজ: স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল এক দুষ্কৃতী। তাঁর জেরে মৃত্যু হল অন্তত নয়জনের। আহত হয়েছে বেশ কয়েক জন। মঙ্গলবার ঘটনাটি ঘটে অস্ট্রিয়ার গ্রাজ শহরে। শেষে নিজেকেও গুলি করেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, এদিন স্কুলে গুলির শব্দ শোনা যাচ্ছে বলে তাদের কাছে খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের গাড়ি। শিক্ষক ও পড়ুয়াদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Total Views:
0