কবে শুরু কলেজে ভর্তি? জানালেন ব্রাত্য

আমুদরিয়া নিউজ: প্রায় এক মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলেও এখনও কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। জুন মাসের ১০ দিন পেরিয়ে যাওয়ার পরও কেন কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি মঙ্গলবার সেই প্রশ্নের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। বিধানসভা অধিবেশনে তাঁকে প্রশ্ন করেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের মোটেই বিলম্ব হয়নি। গত বছর ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। এবছর এখন ১০ তারিখ। ইউজিসির গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন ভর্তি চালু হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। আশা করছি, ১৯ তারিখের মধ্যে অনলাইন পোর্টাল চালু করা যাবে।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *