দিল্লির বহুতলে আগুন, প্রাণে বাঁচতে আটতলা থেকে ঝাঁপ

আমুদরিয়া নিউজ: দিল্লির বহুতলে বিধ্বংসী আগুন। প্রাণে বাঁচতে আট তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ গেল দুই  দুই শিশু-সহ এক যুবকের। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’জন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে দিল্লির দ্বারকার সেক্টর-১৩ তে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের আটটি ইঞ্জিন। তবে আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকে। হঠাৎই ওই ভবনের আট তলার বারান্দা থেকে ঝাঁপ দেয় দুই শিশু। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কিছু ক্ষণ পর প্রাণে বাঁচতে আটতলা থেকে ঝাঁপ দেন এক যুবক। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পরে জানা যায়, ওই দুই শিশু তাঁরই সন্তান। গুরুতর আহত হয়েছেন যুবকের স্ত্রী এবং আর এক পুত্রও। আগুন লাগার পর তাঁরা ওই ভবনে আটকে পড়েছিলেন। দমকল গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি।

 

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *