আমুদরিয়া নিউজ: সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্ব দরবারে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত থেকে সাতটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে ছিল কেন্দ্র। সেই দলের তৃণমূলের তরফে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশে গিয়েছিলেন তিনি। সেই প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে সাতটি দলেরই সকল সদস্যকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ পেয়ে দিল্লি যাচ্ছেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক । মঙ্গলবার তিনি দিল্লি যাচ্ছেন। এদিনই সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অভিষেক উপস্থিত থাকবেন।
Total Views:
0