হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান পরিচালক পার্থ ঘোষ

আমুদরিয়া নিউজ: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পরিচালক পার্থ ঘোষ। মুম্বইয়ে থাকতেন তিনি। সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় বছর পঁচাত্তরের পরিচালকের। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নব্বইয়ের দশকে বলিউডে একের পর এক ছবি পরিচালনা করেছিলেন পার্থ।  সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অগ্নিসাক্ষী, গুলাম-এ-মুস্তফা, তিসরা কৌন, যুগপুরুষ এবং দালাল। কমপক্ষে ১৫টির বেশি ছবি পরিচালনা এবং চিত্রনাট্য লিখেছেন তিনি। এছাড়া একাধিক হিন্দি এবং বাংলা টিভি শো করেছিলেন পার্থবাবু। ১৯৯৪ সালে ঋতুপর্ণাকে ‘তিসরা কৌন’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে নিয়ে এসেছিলেন পার্থই। সম্প্রতি তিনি ‘হান্ড্রেড ডেজ’ এবং ‘অগ্নিসাক্ষী’ ছবির সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করছিলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *