ফুটপাথ থেকে শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! অভিযুক্তকে ‘এনকাউন্টার’ করল পুলিশ

আমুদরিয়া নিউজ: ফুটপাথ থেকে শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের লখনউয়ে। অভিযুক্তকে এনকাউন্টার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে আলমবাগ মেট্রো স্টেশনের কাছে একটি সেতুর নীচে ফুটপাথে মায়ের সঙ্গে শুয়ে ছিল এক শিশু। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তুলে নিয়ে যায় এক দুষ্কৃতী। শিশুটির মা পুলিশে অভিযোগ জানালে সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। শিশুটিকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। শুক্রবার ভোরে দেবী খেড়া এলাকায় অভিযুক্তকে ধরতে গেলে সে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে সে মারা যায় বলে দাবি। অন্যদিকে শিশুটির অবস্থাও আশঙ্কাজনক বলে খবর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *