বিশ্বের সর্বোচ্চ রেলব্রিজ চেনাব সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

আমুদরিয়া নিউজ: শুক্রবার বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং উপরাজ্যপাল মনোজ সিনহা সহ উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ব্রিজটির উদ্বোধন করে জাতীয় পতাকা হাতে নিয়ে সেটার উপর হাঁটতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর উপর তৈরি এই ব্রিজটি বিশ্বের উচ্চতম আর্চ ব্রিজ। স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি এই চেনাব সেতুটি এমন প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যে, রিখটার স্কেল ৮ মাত্রার ভূমিকম্পেও এটি ভেঙে পড়বে না। একই সঙ্গে চালু হয়ে গেল শ্রীনগর-কাটরা রেলপথও। ওই নতুন লাইনে এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চালাবে রেল।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *