বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ড: গ্রেপ্তার আরসিবি কর্তা

আমুদরিয়া নিউজ: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলেন আরসিবির বিপণন (মার্কেটিং) বিভাগের প্রধান নিখিল সোসালে। জানা গিয়েছে শুক্রবার বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে। আরসিবি কর্তা ছাড়াও আরও তিনজনকে এদিন গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আরসিবির বিজয়োৎসব আয়োজনের দায়িত্বে থাকা ‘ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেডের’ তিন জন আধিকারিক। জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত নিরাপত্তা, দুর্বল প্রবেশ ও বহির্গমন পরিকল্পনা এবং ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যর্থতাই এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ বলে মত তদন্তকারীদের। ঘটনায় ইতিমধ্যেই বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে। তা ছাড়াও সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *