তাজপুরে সমুদ্র বন্দর প্রকল্প থেকে সরানো হল আদানিদের

আমুদরিয়া নিউজ: তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে সরানো হল আদানি গোষ্ঠীকে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  নতুন করে এই প্রকল্পের জন্য টেন্ডার ডাকা হবে বলে খবর। পূর্ব মেদিনীপুরের তাজপুরে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড প্রযুক্তিতে বন্দর তৈরি হওয়ার প্রকল্প হাতে নিয়েছিল রাজ্য সরকার। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আদানিদের এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার পর ৩ বছর কাটলেও তাজপুর বন্দর তৈরিতে আদানি গোষ্ঠী কোনও তৎপরতা দেখায়নি বলে অভিযোগ। এদিকে নবান্ন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও জাহাজ মন্ত্রকের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র চাওয়া হয়। জানা গিয়েছে, সামগ্রিকভাবে সমস্ত শর্ত পূরণ করতে পারেনি আদানি গোষ্ঠী। তাই ছাড়পত্রও মেলেনি। সেই কারণে শেষপর্যন্ত আদানি গোষ্ঠীর হাতছাড়া হল এই প্রকল্প।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *