জেইই অ্যাডভান্সে দেশে মেয়েদের মধ্যে প্রথম কাটোয়ার দেবদত্তা

আমুদরিয়া নিউজ: সোমবার সর্বভারতীয় জয়েন্টের (অ্যাডভান্স) ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষায় সমগ্র দেশে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। তাঁর সর্বভারতীয় র‌্যাঙ্ক (CRL) ১৬। এরই সঙ্গে দেবদত্তা আইআইটি খড়গপুর জ়োনেরও টপার। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা ২০২৩ সালে মাধ্যমিকে ৭০০-র মধ্যে ৬৯৭ পেয়ে প্রথম হয়েছিল। চলতি বছর উচ্চমাধ্যমিকে ৫০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯২, মেধাতালিকায় স্থান ষষ্ঠ। জেইই মেন পরীক্ষাতেও গোটা দেশের মধ্যে প্রথম হয়েছিল সে। পেয়েছিল ১০০ পার্সেন্টাইল মার্কস। দেবদত্তা জানিয়েছে মহাকাশ বিজ্ঞান নিয়ে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা IISC-তে পড়াশোনার ইচ্ছে রয়েছে তার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *