পিএসজির ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়, দুয়ের গোলের জাদু

আমুদরিয়া নিউজ : মিউনিখে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে তাদের প্রথম ইউরোপীয় শিরোপা অর্জন করেছে। ১৯ বছর বয়সী দেজিরে দুয়ের পারফরম্যান্স পিএসজির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ম্যাচে দুটি গোল করেন এবং একটি গোল করান। এতে তিনি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তিনটি গোল করা প্রথম কিশোর খেলোয়াড়ের তকমা অর্জন করেন। এই জয়ে পিএসজির কোচ লুইস এনরিকে আবেগে কেঁদে ফেলেন। তিনি এর আগে বার্সেলোনার হয়েও এই শিরোপা জিতেছিলেন। এনরিকে ম্যাচের পর বলেন, ‘আমি খুবই খুশি। শেষ মুহূর্তে সমর্থকদের ব্যানার দেখে আবেগ চেপে রাখতে পারিনি। সবসময় মেয়েকে মনে পড়ে।’ ম্যাচ চলাকালীন তিনি একটি বিশেষ টি-শার্ট পরেছিলেন, যেটিতে তার ২০১৯ সালে ক্যান্সারে প্রয়াত কন্যা জ্যানার ছবি ছিল। ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির জন্যও এটি একটি স্বপ্নপূরণ। তিনি বলেন, ‘এটাই আমাদের ক্লাবের ইতিহাসের সেরা মরসুম।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *