আমুদিরায় নিউজ : চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ইনজামবাক্কামের একটি থিম পার্কে সোমবার সন্ধ্যার ঘটনা। ‘টপগান’ নামের একটি রোলার কোস্টার হঠাৎ করে প্রায় ৫০ ফুট উচ্চতায় থেমে যায়। ৩০ জন যাত্রী ছিলেন সেটিতে। তাদের মধ্যে ৮ জন শিশু ও ১০ জন মহিলা ছিলেন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে মাঝ আকাশে আটকে থাকেন তারা। প্রাথমিকভাবে মই ব্যবহার করে উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে স্কাই লিফটের মাধ্যমে সকলকে নিরাপদে নামানো হয়। দমকল ও উদ্ধারকারী দলের প্রায় ৩৫ জন সদস্য এই অভিযানে অংশ নেন। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনায় পার্কের রাইড রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।
Total Views:
0