বোর্ডিং পাস হাতে বিমানে চেক ইনের অপেক্ষায় ক্যাঙ্গারু! ভাইরাল ভিডিও

আমুদরিয়া নিউজ: বোর্ডিং পাস হাতে প্লেনে ওঠার অপেক্ষায় এক ক্যাঙ্গারু! সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি অদ্ভুত ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ক্যাঙ্গারু বোর্ডিং পাস হাতে দাঁড়িয়ে আছে, আর তার সামনে এক যাত্রী ও এক এয়ারলাইন কর্মীর মধ্যে চলছে তর্ক। এই ক্যাঙ্গারু কিন্তু এক মহিলার পোষ্য। সেই মহিলাই ঘুরতে নিয়ে চলেছেন তার পোষ্যকে। মহিলাটিকে প্লেনে উঠতে দিলেও, তার পোষ্যটিকে কিন্তু মোটেই উঠতে দেওয়া হচ্ছে না প্লেনে। তা নিয়েই শুরু হয়েছে এয়ারলাইন কর্মীর সঙ্গে ঝামেলা। ক্যাঙ্গারুটিও নির্বিকার মুখে অপেক্ষা করছে স্ক্যান হওয়ার জন্য। ভিডিওটি ইতিমধ্যেই ৪ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ক্যাঙ্গারুটিকে দেখে মুগ্ধ দর্শকরা। তবে ভিডিওটি বাস্তব কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই সন্দেহ করছেন, এটি আসলে একটি AI-জেনারেটেড ভিডিও।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *