অস্ট্রেলিয়ার একমাত্র হিজাব পরিহিতা সেনেটরকে চরম হেনস্তা!

আমুদরিয়া নিউজ: আইনসভার এক বর্ষীয়ান সদস্যের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন অস্ট্রেলিয়ার প্রথম এবং একমাত্র হিজাব পরিহিতা সেনেটর ফতিমা পেম্যান। শুধু হেনস্তাই নয়, তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন ফতিমা। আফগান মুসলিম এই কন্যা অস্ট্রেলিয়ার আইনসভার কনিষ্ঠতম সদস্যও। ফতিমার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে আইনসভার বিশেষ কমিটি। ফতিমার অভিযোগ, এক পুরুষ সেনেটর তাঁকে মদ্যপানের জন্য জোরাজুরি করেছিলেন। শুধু তা-ই নয়, মদ্যপান করে তাঁকে নাচতে বলা হয়। ফতিমার অভিযোগ, ওই পুরুষ সহকর্মী তাঁর ধর্মীয় অনুভূতিতে জেনেবুঝে আঘাত করেছেন। ওই সহকর্মী জানতেন, ধর্মীয় অনুশাসন মেনে তিনি হিজাব পরেন। মদ স্পর্শ করেন না। তা সত্ত্বেও ওই সেনেটর তাঁর সঙ্গে এই ‘দুর্ব্যবহার’ করেছেন। ২০২২ সালে লেবার পার্টির প্রতিনিধি হিসাবে সেনটর নির্বাচিত হন ফতিমা। কিন্তু ২০২৩ সালে গাজার যুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে দলত্যাগ করেন তিনি। তারপর থেকে তিনি নির্দল সেনেটর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *