গুপ্তচর সন্দেহে এবার রাজস্থানে আটক সরকারি কর্মী

আমুদরিয়া নিউজ: পাকিস্তানের গুপ্তচর সন্দেহে এবার আটক করা হল রাজস্থানের এক সরকারি কর্মচারীকে। ধৃতের নাম সাকুর খান মঙ্গলিয়া। বুধবার সিআইডির গোয়েন্দারা তাঁকে জয়সলমীর থেকে আটক করেছেন। সাকুর কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী শালে মহম্মদের সহকারীও ছিলেন বলে জানা গিয়েছে। জৈসলমের জেলার বাসিন্দা সাকুর বর্তমানে রাজ্যের কর্মসংস্থান দফতরে কর্মরত। পাকিস্তানি দূতাবাসের এক জন কর্তার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ। যোগাযোগ ছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গেও। গোপন সূত্রে সাকুরের বিরুদ্ধে তথ্য পাওয়ার পর থেকেই তাঁর উপর কড়া নজর রাখছিল গোয়েন্দা সংস্থাগুলি। শেষমেশ বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *