ইরানে গিয়ে নিখোঁজ ৩ ভারতীয়! উদ্বিগ্ন পরিবার

আমুদরিয়া নিউজ: ইরানে গিয়ে নিখোঁজ তিন ভারতীয়! জানা গিয়েছে, গত ১ মে তেহরানে পৌঁছন পাঞ্জাবের বাসিন্দা হুশনপ্রীত সিং, জসপাল সিং এবং অমৃতপাল সিং। পাঞ্জাবেরই এক এজেন্টের সাহায্যে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল তাঁদের। দুবাই-ইরান হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পরিকল্পনা ছিল। তেহরান বিমানবন্দরে অবতরণের কিছু ক্ষণ পর থেকেই তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের অপহরণ করা হয়েছে বলে সন্দেহ পরিবারের। যে এজেন্ট মারফত তিন তরুণ বিদেশে গিয়েছিলেন, তাঁরও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। ওই তিন তরুণের পরিবারের আরও অভিযোগ, অপহরণের পর ১ কোটি টাকা মুক্তিপণের দাবি করেছে অপহরণকারীরা। নিখোঁজ ওই তিন ভারতীয় কোথায় রয়েছেন, তা জানতে ইরানি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। তিন ভারতীয় নাগরিককে যেন সুস্থভাবে দ্রুত উদ্ধার করা যায়, এই বার্তা দেওয়া হয়েছে ইরানের প্রশাসনকে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *