লিভারপুলের ট্রফি জয় উদযাপনের সেলিব্রেশনে বেপরোয়া গাড়ির ধাক্কা, আহত অন্তত ৪৭

আমুদরিয়া নিউজ: লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সেলিব্রেশনের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মিছিল চলাকালীন আচমকা দ্রুত গতিতে একটি গাড়ি এসে পরপর অন্তত ৪৭ জনকে ধাক্কা মারে। সোমবার ঘটনাটি ঘটেছে ব্রিটেনের লিভারপুল শহরের ওয়াটার স্ট্রিটে। এ বারের প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে লিভারপুল। খেতাব জয় উদ্‌যাপন করতে সোমবার বিকেলে হুডখোলা বাসে ‘রোড শো’ করেন লিভারপুলের ফুটবলার, কোচ এবং অন্য সদস্যেরা। সেই সময় বিজয় শোভাযাত্রায় ঢুকে পড়ে কয়েকজনকে ধাক্কা মারে দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি। অন্তত ৪৭ জন আহত হন। শেষ পর্যন্ত অবশ্য গাড়ি নিয়ে পালাতে পারেননি চালক।গাড়িচালক ৫৩ বছর বয়সি ব্রিটিশ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *