পাক সেনার গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত পুঞ্চ পরিদর্শনে রাহুল

আমুদরিয়া নিউজ: পাক সেনার গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত পুঞ্চ পরিদর্শনে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার পুঞ্চের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি যান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পরে রাহুল তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পাক গোলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে আজ আমি দেখা করেছি। প্রিয়জনদের হারানোর বেদনা এখনও তাদের চোখের কোণে লেগে রয়েছে। পড়শি দেশের আক্রমণে পুঞ্চে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। তাঁদের দাবিগুলি আমি অবশ্যই জাতীয় স্তরে উত্থাপন করব।’ পহেলগাঁও হামলার পর পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত। অপারেশন সিঁদুরের পরই সীমান্তে পালটা লড়াই শুরু করে পাকিস্তান। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পুঞ্চ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *