এপ্রিল থেকেই ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা, বিজ্ঞপ্তি দিল নবান্ন

আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্যানেল। চাকরি হারিয়েছেন সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। এরপরই শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আন্দোলনে নামেন গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীরাও।  এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এপ্রিল থেকে গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডির কর্মীদের ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিল নবান্ন। তাতে বলা হয়েছে, ২০১৬ সালে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-র যে কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন, তাঁরা যথাক্রমে মাসিক ২৫ এবং ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। এই প্রকল্পের নাম, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’ জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে ওই ভাতা কার্যকর করা হয়েছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *