তিনটির বেশি টেস্ট খেলতে পারবেন না! ইংল্যান্ড সফরের আগে বোর্ডকে বার্তা বুমরাহের

আমুদরিয়া নিউজ: ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। শনিবার ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করতে পারে বোর্ড। তার আগে ভারতীয় দলে দুঃসংবাদ। জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিলেন তিনি তিনটির বেশি টেস্ট খেলবেন না। এমনটাই সূত্রের খবর। শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টেই খেলেছিলেন বুমরাহ। কিন্তু শেষ টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন। যে চোটের কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। আইপিএলেও শুরুর দিকে খেলানো হয়নি বুমরাহকে। চোট সারিয়ে মাঠে ফিরলেও টানা পাঁচটি টেস্ট খেলার ধকল তাঁর পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই কারণেই ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট বুমরাহ খেলতে চাইছেন না বলে জানা গিয়েছে। বুমরাহ পাঁচটি টেস্টে না খেলায় আসন্ন ইংল্যন্ড সফরে তাঁকে অধিনায়ক হিসাবে না দেখার সম্ভাবনার কথাই উঠে আসছে। সেক্ষেত্রে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন শুভমন গিল। তবে সবটাই স্পষ্ট হবে দল ঘোষণার পর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *