চিকেন নেক নিয়ে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর, কী বললেন হিমন্ত?

আমুদরিয়া নিউজ: চিকেন নেক নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমাদের একটা চিকেন নেক রয়েছে। কিন্তু বাংলাদেশের চিকেন নেকের সংখ্যা দু’টি। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেককে আক্রমণ করে, তাহলে আমরা বাংলাদেশের দুটো চিকেন নেকেই আক্রমণ করব। মেঘালয়ে অবস্থিত বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগকারী রাস্তাটি ভারতের চিকেন নেকের চেয়েও পাতলা। প্রায় ঢিল ছোড়া দূরত্বে সেটি অবস্থিত।” ভারতের সামরিক শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি নেতার হুঁশিয়ারি, “ভারত আক্রমণ করার আগে বাংলাদেশকে ১৪ বার জন্ম নিতে হবে”। সম্প্রতি চিন সফরে গিয়ে উত্তর-পূর্ব ভারতকে স্থলভাগ বেষ্টিত বলে মন্তব্য করেন ইউনূস। এরই মধ্যে আবার খবর মিলেছে চিকেন নেক থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে লালমণিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বিমানঘাঁটির সংস্কার শুরু করেছে বাংলাদেশ সরকার। একাজে তাদের সহায়তা করছে চিন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে হিমন্ত বলেন, বাংলাদেশ যদি ভারতে হামলা করার কথাও ভাবে তাহলে তার আগে তাদের একাধিকবার পুনর্জন্ম নিতে হবে। আর বাংলাদেশকে এত গুরুত্ব দিয়ে কথা বলার কিছু নেই। ওরা খুবই ছোট একটা দেশ। ভারতের সঙ্গে তাদের তুলনা নেই।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *