হাঁটু মুড়ে বসে মেলোনিকে অভ্যর্থনা আলবানিয়ার প্রধানমন্ত্রী রামার, ভিডিও ভাইরাল

আমুদরিয়া নিউজ: আলবানিয়ারা তিরানায় অনুষ্ঠিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে উপস্হিত হয়েছেন ইউরোপের প্রায় সব দেশের শীর্ষনেতারা। ইউরোপীয় ইউনিয়নে এই দেশটির সংযুক্তি নিয়ে চলছে বৈঠক। তিরানা শহরের সেই বৈঠকে শুক্রবার যোগ দিতে আসেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেঈ সময় আলবানিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা মেলোনিকে দেখে  হাঁটু মুড়ে কার্পেটের উপর বসে পড়েন। তারপর হাতজোড় করে জানালেন অভ্যর্থনা।

তাতে কিছুটা যেন লজ্জাই পেয়ে যান মেলোনি। তারপর হেঁটে গিয়ে আলিঙ্গন করেন আলবানিয়ার প্রধানমন্ত্রীকে। রামা তাকে ‘আমার ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন। শুধু ইটালির প্রধানমন্ত্রীকেই এমন আতিথেয়তায় ভরিয়ে দেননি ইদি রামা। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁকে ‘ভাই’ বলে সম্বোধন করে আলিঙ্গন করেছেন। উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *