তুরস্কের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করল জামিয়া

আমুদরিয়া নিউজ: বুধবারই তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল করেছিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। জেএনইউ-এর দেখানো পথে হেঁটে এবার তুরস্কের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। জামিয়া কতৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তুরস্কের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। তাঁরা দেশ এবং ভারত সরকারের সঙ্গে রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছর ফেব্রুয়ারিতে ইনোনু-সহ তুরস্কের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মউ স্বাক্ষর করেছিল জামিয়া। ২০২৮ সালে সেগুলির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম নামী এই বিশ্ববিদ্যালয়। জামিয়ার তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব চুক্তি বাতিল থাকবে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সামরিক সংঘাতে পাকিস্তানকে সাসায্য করেছে তুরস্ক এমনটাই অভিযোগ। ভারতে হামলা চালাতে শুধু ড্রোন দিয়ে সাহায্য নয়, পাকিস্তানে সেনাও পাঠিয়েছিল তারা। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ‘বয়কট তুরস্ক’।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *