যুদ্ধ বন্ধ না হলে দু’পক্ষকেই ব্যবসা বন্ধের চাপ দিয়েছিলাম, দাবি ট্রাম্পের

আমুদরিয়া নিউজ: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য। অন্যথায় ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। সোমবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয় বক্তৃতা শুরুর ঠিক আধ ঘণ্টা আগেই ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসে। হোয়াইট হাউসের এক কর্মসূচিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বন্ধ করার নেপথ্যে একটি বড় কারণ হল ব্যবসা।”

তিনি জানান, ভারত এবং পাকিস্তান দুই দেশের নেতাই নিজেদের দিক থেকে অটল ছিলেন। দু’পক্ষের সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করতে আমেরিকা অনেক সাহায্য করেছে বলেও দাবি ট্রাম্পের। ট্রাম্প বলেন, ‘‘আমি দুই দেশকে বলেছিলাম আমরা দুই দেশের সঙ্গেই ব‍্যবসা করতে চাই। এই ঝামেলা বন্ধ করুন। যদি বন্ধ করেন তাহলে ব‍্যবসা করব, যদি বন্ধ করেন তাহলে ব‍্যবসা করব না।’’ তিনি আরও জানান, ভারত এবং পাকিস্তান উভয় দেশকেই বাণিজ্যের দিক থেকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *