নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ অব্যাহত পাকিস্তানের, নিহত ১ জওয়ান

আমুদরিয়া নিউজ: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর অব্যাহত রয়েছে পাক সেনার গোলাবর্ষণ। পাক সেনাবাহিনীর ছোড়া গুলিতে বুধবার পুঞ্চ সেক্টরে মৃত্যু হয়েছে ভারতের সেনা জওয়ান ল্যান্সনায়েক দীনেশ কুমারের। ওই জওয়ান পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটিতে টহল দেওয়ার সময় নিয়ন্ত্রণরেখার ও পার থেকে ছুটে আসে গোলা। তাতে গুরুতর জখম হন তিনি। চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু হয় তাঁর।

নিহত সেনা জওয়ান দীনেশের বাড়ি হরিয়ানার পলওয়াল জেলায়। ২০১৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তাঁর আরও দুই ভাইও সেনায় কর্মরত। সেনাবাহিনীর তরফে শহিদকে শ্রদ্ধা জানানো হয়েছে। পহেলগাঁও হামলার জবাব দিয়েছে ভারত। তার পর থেকেই বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলি লক্ষ্য করে গোলা এবং গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সবচেয়ে বজম্মুর পুঞ্চ জেলাতে মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত ৫০ জনেরও বেশি। বুধবার গভীর রাতে উরি, কুপওয়ারাতেও গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তান।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *