কাশ্মীরে খাদে বাস পড়ে মৃত ২, আহত অন্তত ৪৪

আমুদরিয়া নিউজ: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস পড়ে মৃত্যু হল দুইজনের। আহত হয়েছেন অন্তত ৪৪ জন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে বাসটি ঘান্তি থেকে মেন্ধারের দিকে যাচ্ছিল। মানকোট এলাকার সংগ্রা নামক স্হানে দুর্ঘটনাটি ঘটে। গভীর খাদে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। এরপর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত রবিবার কাশ্মীরেই সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে যায়। মৃত্যু হয় ৩ সেনা জওয়ানের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *